1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মন থেকে ভালবাসলে প্রতিদিনে ১৪ই ফেব্রুয়ারি পালন করা যায়: মেকআপ আর্টিস্ট নাহিদ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মন থেকে ভালবাসলে প্রতিদিনে ১৪ই ফেব্রুয়ারি পালন করা যায়: মেকআপ আর্টিস্ট নাহিদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক,

মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদের পথচলা শুরু ছোটবেলার স্বপ্ন থেকে।
খুব অল্প বয়স থেকেই সাজগোজ আর মেকআপের জগৎ তাকে টানত। অন্যরা যেখানে এটাকে শখ হিসেবে দেখেছে, নাহিদ সেখানে দেখেছেন নিজের ভবিষ্যৎ।
নাহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুরে।

বেশিরভাগ মানুষেরই মা হয় একজন, কিন্তু নাহিদের মা দুজন।

তার জন্ম মালয়েশিয়ায় হলেও ছোটবেলা থেকেই তিনি তার বড় মায়ের কাছে বড় হয়েছেন ঢাকায়।

তার বাবা ব্যবসার কাজে মালয়েশিয়ায় থাকেন। তিন ভাই–বোনের মধ্যে নাহিদ মেজো; দুই ভাই ও এক বোন নিয়ে তাদের পরিবার।

বিশ্ব ভালোবাসা দিবস, আর এই দিনটিকে ঘিরে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন মেকআপ আর্টিস্ট নাহিদ।

বড় মায়ের আদর ভালবাসা স্নেহে বড় হওয়া নাহিদের গল্প শুধু মাকেই ঘিরে।
নাহিদের বড়-মা তাকে পড়ালেখা করা, মানুষের মতো মানুষ করার লক্ষ্য নিয়ে ছোট থেকে বড় করেছেন। নাহিদ পরিবারের সবাইকে ভালোবাসলেও তার বড় মাকে আলাদাভাবে তিনি সবচেয়ে সবসময় বেশি ভালোবাসেন।

তার কাছে ভালোবাসার অর্থ শুধু বিশেষ দিনের উদযাপন নয়, বরং প্রতিদিনের যত্ন আর পরিবারের প্রতি দায়বদ্ধতা।
ভালোবাসা দিবস নিয়ে নাহিদের ভাবনা বেশ ঘরকেন্দ্রিক। তিনি বলেন, আমি মনে করি আপনজনকে ভালোবাসুন, নিজের ঘরের মানুষকে ভালোবাসুন। বাইরের মানুষকে সময় না দিয়ে নিজের ঘরে প্রতিদিন ভ্যালেন্টাইন্স রাখুন।

এবারের ভালোবাসা দিবসে তাই জমকালো আয়োজন নয়, বরং কাছের মানুষদের পাশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন নাহিদ। তার বিশ্বাস, সম্পর্কের উষ্ণতা আর আন্তরিকতা থাকলে আলাদা কোনো দিনের অপেক্ষা লাগে না, ভালবাসা দিবস লাগে না,
ভালোবাসা তখন প্রতিদিনই উদযাপিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট