1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
লেবুর দামে ‘কাবু’ ভোক্তা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

লেবুর দামে ‘কাবু’ ভোক্তা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীসহ সারাদেশেই হঠাৎ করেই বেড়ে গেছে লেবুর দাম
প্রতি বছরই রমজান মাস এলেই লেবুর দাম নিয়ে হইচই শুরু হয়। এবারও রাজধানীসহ সারাদেশেই হঠাৎ করেই বেড়ে গেছে লেবুর দাম। সাইজ ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। মাত্র দুই দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যা নিয়ে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

রাজধানীর মতিঝিল, কমলাপুর, মালিবাগ, মহাখালীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন আগেও প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে বর্তমানে একই লেবু কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। সপ্তাহ দুয়েক আগেও ৭০-৮০ টাকায় মিলত এক ডজন লেবু।

বাজারে লেবু কিনতে আসা ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় লেবুর দাম। তাদের দাবি, চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় আড়ত থেকেই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তবে সরেজমিনে বাজারে ঘুরে লেবুর দৃশ্যমান কোনো ঘাটতি চোখে পড়েনি।

তবে দাম আকাশছোঁয়া হলেও বাজারে লেবুর কোনো সরবরাহ সংকট দেখা যায়নি। বেশিরভাগ দোকানেই কয়েক ধরনের লেবু পাওয়া যাচ্ছে। আকারে ছোট পাতি লেবুর দাম চাওয়া হচ্ছে ৬০ টাকা হালি। আকারে বড় লম্বাকৃতির হলেই হালিপ্রতি দাম উঠছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। বেশিরভাগ ক্রেতাকেই চড়া দাম নিয়ে বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করতে দেখা গেছে।

রমজান মাসে সারাদিন রোজা শেষে ইফতারিতে এক গ্লাস লেবুর সরবত সারাদিনের ক্লান্তি দূর হয় রোজাদারদের। কম বেশি সব রোজাদারই ইফতারিতে লেবুর সরবত রাখার চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত দাম হওয়ায় তা নিম্ন ও মধ্য আয়ের মানুষের হাতের নাগালে চলে গেছে। আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট